শিক্ষা গ্রহণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানব শিশু জন্মের পর পারিবারিক পরিমন্ডলে শুরু হয় তার প্রথম শিক্ষা গ্রহণ। পরবর্তীতে শিশুর জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের লক্ষ্যে প্রয়োজন হয় আনুষ্ঠানিক শিক্ষা। বিদ্যালয় প্রদত্ত শিক্ষা গ্রহণের মাধ্যমেই সূচিত হয় জীবন দক্ষতাভিত্তিক আনুষ্ঠানিক শিক্ষার স্তর।